শিশু নিলয় ফাউন্ডেশন একটি বেসরকারি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত (সনদ নং: ০৫১৩৬-০০৮৯৫-০০০০১)। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় দুই লক্ষ মানুষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা সর্বদা দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল জনবল নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে শিশু নিলয় ফাউন্ডেশন চালু করেছে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবহারবান্ধব অনলাইন জব পোর্টাল। আগ্রহী প্রার্থীরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই সহজ, স্মার্ট ও নিরাপদ উপায়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, সততা ও নির্ভরযোগ্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যোগ্য জনবল যুক্ত করা সম্ভব। আপনি যদি সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত হতে আগ্রহী হন, তাহলে আমাদের অনলাইন জব পোর্টাল ভিজিট করে আজই আবেদন করুন। আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের যাত্রা শুরু হোক শিশু নিলয় ফাউন্ডেশনের সাথে।
শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ) অফিসিয়াল চাকরির সকল বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে Jobs মেনুতে ক্লিক করুন।
শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ) চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মনোযোগ দিয়ে পড়ুন এবং অনলাইনে আবেদনের সময় এসএনএফ -এর প্রয়োজন অনুযায়ী আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষা, কর্মঅভিজ্ঞতা, দক্ষতা, রেফারেন্স সঠিকভাবে পুরন করুন এবং নিরাপদ ভাবে ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
প্রযোজ্য ক্ষেত্রে, আবেদনকারীগণ প্রদত্ত অনলাইন পেমেন্ট (SSLCOMMERZ Payment Gateway) মাধ্যমে নির্ধারিত আবেদন ফি নিরাপদভাবে পরিশোধ করে আবেদন কার্যক্রম সম্পন্ন করুন। আবেদন জমা দেওয়ার পর, আবেদনর অবস্থা ও আপডেট শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ) থেকে SMS / Phone Call / E-mail এর মাধ্যমে জানানো হবে।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে—
অভিজ্ঞ আবেদনকারীদের ক্ষেত্রে, যদি কর্মরত বা পূর্ববর্তী প্রতিষ্ঠানে মূল সনদপত্র জমা দেওয়া থাকে, তবে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদত্ত প্রত্যায়নপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
যোগাযোগের সময়ঃ সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা।
| মানব সম্পদ বিভাগ | টেকনিক্যাল সাপোর্ট টিম |
|---|---|
| +8801708430776 | +8801733310021 |
| E-Mail: snfhr@snf-bd.org | E-Mail: snfit@snf-bd.org |
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশু নিলয় ফাউন্ডেশন-এর নাম ব্যবহার করে চাকরির সুযোগ প্রদানের আশ্বাস দিয়ে অর্থ দাবি করে, তবে সেটি সম্পূর্ণভাবে প্রতারণামূলক ও অবৈধ কার্যক্রম হিসেবে গণ্য হবে। আমরা কোনো প্রকার অর্থের বিনিময়ে চাকরি প্রদান করি না এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করি।